কবি নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে বাঁশরী ও বন্ধু’র শ্রদ্ধা নিবেদন

27 August 2026

কবি নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে বাঁশরী ও বন্ধু’র শ্রদ্ধা নিবেদন

প্রতিবারের ন্যায় এবারও বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র ও বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবসে কবির সমাধিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে।
২৭শে আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে বাঁশরী’র সদস্য, শিল্পী, কবির ভক্ত-অনুরাগী ও বন্ধু’র কর্মীগণ শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে এক শোভাযাত্রার মাধ্যমে কবির সমাধিপ্রাঙ্গণ অভিমুখে অগ্রসর হন। বাঁশরীর প্রতিষ্ঠাতা-সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামানের নেতৃত্বে নজরুল সংগীত গাইতে গাইতে সমাধি প্রাঙ্গণে পৌঁছে কবির প্রতি সকলে শ্রদ্ধা নিবেদন করেন এবং প্রয়াত কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত ও প্রার্থনা করেন।
কবির প্রতি অকৃত্রিম শ্রদ্ধা প্রদর্শনের নিদর্শন হিসেবে বাঁশরী কবির সমাধিপ্রাঙ্গণে অর্ধদিবসব্যাপী এক অনাড়ম্বর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে সাম্য, সম্প্রীতি, দ্রোহ, প্রেম ও মানবতার কবি নজরুল রচিত সংগীত পরিবেশন করেন বাঁশরীর শিল্পীগণ।