বাঁশরীর ৭ দিনব্যাপী  বিশেষ ফেসবুক লাইভ “আনন্দ-উৎসবে নজরুলের গান ও কবিতা”

31 May 2026

বাঁশরীর ৭ দিনব্যাপী বিশেষ ফেসবুক লাইভ “আনন্দ-উৎসবে নজরুলের গান ও কবিতা”

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী ও ঈদুল আযহা উপলক্ষে ৭দিনব্যাপী বাঁশরীর বিশেষ ফেসবুক লাইভ “আনন্দ-উৎসবে নজরুলের গান ও কবিতা” অনুষ্ঠিত হয়। ৭দিন ব্যাপী এ ফেসবুক লাইভ শুরু হয় ১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩/২৫শে মে ২০২৬ এবং শেষ হয় ১৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩/৩১শে মে ২০২৬।

এ আয়োজনের ১ম পর্বে অতিথি হিসেবে ছিলেন নজরুল-সংগীতশিল্পী ড. পরিতোষ মণ্ডল, ঢাকা ও সুমনা চ্যাটার্জি, কলকাতা এবং আবৃত্তিতে ছিলেন দেবজ্যোতি রায় বিশাল। ২য় পর্বে অতিথি হিসেবে ছিলেন নজরুল-সংগীতশিল্পী রুমী আজনবী ও তানিয়া মনির ঢাকা এবং আবৃত্তিতে ছিলেন আবৃত্তিশিল্পী জান্নাতুল ফেরদৌস মীম, মাদারীপুর। ৩য় পর্বে অতিথি হিসেবে ছিলেন ঢাকার নজরুল-সংগীতশিল্পী সুদাম কুমার বিশ্বাস, গুলে ফেরদৌস লতা, রেহানা পারভীন হাসি ও একান্ত ঐতিহ্য। ৪র্থ পর্বে অতিথি হিসেবে ছিলেন নজরুল-সংগীতশিল্পী গৌরী নন্দী, চট্টগ্রাম; দেবারতি দত্ত, কলকাতা ও আবৃত্তিতে ছিলেন এইচ এম ফাহিম, খুলনা। ৫ম পর্বে এ আয়োজনের অতিথি ছিলেন নজরুল-সংগীতশিল্পী আশীষ কুমার শীল, ঢাকা; ঈশিতা বড়ুয়া, নারায়ণগঞ্জ এবং আবৃত্তিতে জামনূর নাহার স্বপ্না, ঢাকা। ৬ষ্ঠ পর্বের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল-সংগীতশিল্পী মো: জাবুল ইসলাম, ঢাকা, বিপ্লব দাস, কলকাতা, রত্না মুখোপাধ্যায়, কলকাতা আবৃত্তিতে জেসমিন বন্যা, ঢাকা। ৭ম পর্বের সমাপনী আয়োজনের অতিথি হিসেবে ছিলেন নজরুল-সংগীতশিল্পী কুমার শ্যাম, ঢাকা, সুদীপ্তা সরকার কথা, রাজশাহী এবং আবৃত্তিতে ছিলেন অনিকা উলফাত এশা, খুলনা।