22 October 2023
বারিধারায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দুর্গা সংগীতের আসর অনুষ্ঠিত (Durga Sangeet Session Held at Baridhara on the Occasion of Sharadiya Durga Puja)
'যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেন সংস্থিতা' স্তোত্রের ধ্বনিতে গত ২২ অক্টোবর ২০২৩ অষ্টমীতে রাত ৯.৩০ টায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বারিধারা ডিওএইচএস পূজামন্ডপে বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র’র নির্ধারিত সম্প্রীতির কবি কাজী নজরুল ইসলাম বিরচিত শ্রী শ্রী দুর্গা সংগীতের আসর শুরু হয়। দুর্গাপূজা উপলক্ষে বাঁশরীর তৃতীয় দিনের এ আয়োজনে বাঁশরীর শিল্পী সুদাম কুমার বিশ্বাসের নেতৃত্বে সংগীত পরিবেশন করেন পরেশ পাল, মিলন পোদ্দার, হৃদয় হোসেন, দীপান্তিকা গোলদার, রাজিয়া সুলতানা মিশি, নওশীন অমি, সুমাইয়া অনি, পূরবী রায় ও গৌধূলী গোমেজ।
শিল্পীগণ কাজী নজরুল ইসলাম রচিত ১. প্রণমামী শ্রী দুর্গে ২. ওরে আয় অশুচি ৩. আনন্দ রে আনন্দ ৪. মা এসেছে মা এসেছে ৫. এল রে এলো ঐ রণ-রঙ্গিণী ৬. ওমা দনুজ দলনী ৭. নীলোৎপল নয়না ৮. মাগো কে তুই ৯. যাসনে মা ফিরে ১০. খড়ের প্রতিমা পুজিস রে তোরা ১১. এবার নবীন মন্ত্রে হবে ১২. মায়ের আমার রূপ দেখে যা ১৩. মহাবিদ্যা আদ্যাশক্তি ১৪. জয় মহাকালী মধু ১৫. জয় রক্তবরা রক্তবর্ণা প্রভৃতি দুর্গা সংগীতগুলো একে একে পরিবেশন করেন।
দুর্গাসংগীত পরিবেশনা শেষে বাঁশরীর পক্ষ থেকে বারিধারা ডিওএইচএস পূজামন্ডপ কমিটিকে ধন্যবাদজ্ঞাপন করা হয় এবং এর মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।