কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন বাঁশরীর  (Bashori Celebrates 142th Birth Anniversary of  Kazi Nazrul Islam)

25 May 2023

কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন বাঁশরীর (Bashori Celebrates 142th Birth Anniversary of Kazi Nazrul Islam)

গত ২৫শে মে/ জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ বঙ্গাব্দ বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বাঁশরী-একটি নজরুল চর্চা কেন্দ্র দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করে।

সকাল ৮টায় বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র ও বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের (বন্ধু) কর্মীরা কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এরপর কবির সমাধি প্রাঙ্গণে বাঁশরীর শিল্পীগণ নজরুল সংগীত পরিবেশন ও বাঁশরীর আবৃত্তি শিল্পীগণ নজরুলের কবিতা আবৃত্তি করেন। সমাধিসৌধে অনুষ্ঠানের পর ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে করে বাঁশরীর শিল্পী ও বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের (বন্ধু) কর্মীরা ঢাকায় নজরুলের স্মৃতি-বিজড়িত স্থানসমূহ পর্যায়ক্রমে পরিদর্শন করেন। নজরুল স্মৃতি বিজড়িত স্থানগুলোর মধ্যে ছিল  জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ, কবি নজরুল ইন্সটিটিউট, বাংলা একাডেমির বর্ধমান হাউজ ও নজরুল মঞ্চ, বেচারাম দেউড়ি, জগন্নাথ হল, সলিমুল্লাহ মুসলিম হল, বনগাঁ লেন প্রভৃতি।