বুদ্ধ পূর্ণিমা ২০২৬ উপলক্ষে বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বাঁশরী'র নজরুল সংগীত পরিবেশন

01 May 2026

বুদ্ধ পূর্ণিমা ২০২৬ উপলক্ষে বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বাঁশরী'র নজরুল সংগীত পরিবেশন

গত ১লা মে ২০২৬, শুক্রবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ঢাকার মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশন (বিবিএফ) এর উদ্যোগে একটি আলোচনাসভা ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।


বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র প্রথমবারের মত এই আয়োজনে কাজী নজরুল ইসলাম রচিত নজরুল সংগীত পরিবেশন করে। এতে সংগীত পরিবেশন করেন বাঁশরীর শিল্পী সিদ্ধার্থ গোলদার, রেহানা পারভীন হাসি, সংগীতা পাল, পরেশ চন্দ্র পাল, দিপান্তিকা গোলদার ও প্রজ্ঞা দত্ত।


বাঁশরীর শিল্পীগণ সমবেত কণ্ঠে জয় হোক, জয় হোক; শুভ্র সমুজ্জ্বল, হে চির নির্মল, শান্ত অচঞ্চল ধ্রুব-জ্যোতি এবং খেলিছ এ বিশ্ব লয়ে, বিরাট শিশু আনমনে পরিবেশন করেন।


আলোচনা সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের বিশিষ্ট অধ্যাপক, গবেষক ও লেখক ড. বিমান চন্দ্র বড়ুয়া, ঢাকা-১১ আসনের (রামপুরা, বাড্ডা, ভাটারা, হাতিরঝিল) সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (NCP) আহ্বায়ক নাহিদ ইসলাম, এমপি এবং বাঁশরীর প্রতিষ্ঠাতা সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান, বৌদ্ধ বিহারের ভিক্ষুগণসহ আরও অনেকে।